চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিপ্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাংয়ের সদস্যরা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৫৪ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সদর উপজেলায় খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে ‘অপরাধমূলক কাজে জড়িত হতে রাজী না হওয়ায়’ বুদ্ধিপ্রতিবন্ধি এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ স্বজনদের।

শুক্রবার ৩০ ‍জুন বিকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটেছে।

নিহত হেফাজ উদ্দিন (১৮) খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পের গোলাপ ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ মুফিজের ছেলে।

Banglabid

ঘটনায় জড়িতরা সকলে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন ভবনের বাসিন্দা এবং স্থানীয়ভাবে সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মা রেখা শারমিন বলেন, আমার ছেলে হেফাজ উদ্দিন জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধি। ছোটবেলা থেকে দুষ্টুমি করে কেউ উত্যক্ত করলে সে রেগে যেত। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পসহ আশাপাশের এলাকাকেন্দ্রিক ১৫-২০ জন কিশোরের সংঘবদ্ধ একটি অপরাধী দল সক্রিয় রয়েছে। ওই কিশোর অপরাধীরাও তার ছেলেকে প্রায় সময় উত্যক্ত করত। পাশাপাশি বুদ্ধিপ্রতিবন্ধি হওয়ায় হেফাজ উদ্দিনকে দিয়ে তারা মাদক বহনের কাজে ব্যবহার করত এবং মাদক সেবনেও বাধ্য করত।

হেফাজকে কিশোর অপরাধীরা প্রায় সময় নানা কটুক্তি ও অঙ্গ-ভঙ্গি দেখিয়ে উত্যক্ত করত। এ নিয়ে রাগারাগি করলে তাকে তারা শারীরিক নির্যাতন চালাত। পরে মাদক সেবন করে উশৃংখল আচরণের অভিযোগ তুলে তাকে মারধর করার কথা বলত কিশোর অপরাধীরা।

Reneta

ভূক্তভোগী এ নারী বলেন, শুক্রবার বিকালে তিনি বিশেষ কাজে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে ফোন করে জানায়- হেফাজকে আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় ১০-১২ জন কিশোর অপরাধী ব্যাপক মারধর করেছে। এ খবর শুনে তিনি বাসার উদ্দেশ্যে ফিরেন।

বাসায় ফিরে হেফাজ উদ্দিনকে দরজা খোলা অবস্থায় মেঝেতে অজ্ঞান অবস্থায় শোয়া দেখতে পাই। এতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেখা শারমিনের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আরমান ও জামিনসহ ১০-১২ জন কিশোর অপরাধী মিলে তার ছেলেকে পিটিয়ে খুন করেছে। মূলত অপরাধমূলক কাজে জড়িত হতে রাজি না হওয়ায় সংঘবদ্ধ দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বজনরা জানিয়েছেন, স্থানীয় কিশোর অপরাধীদের একটি দল অপরাধমূলক কাজে হেফাজ উদ্দিনকে জড়িত হতে রাজি করতে না পারায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

তবে ঘটনার প্রকৃত কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাং
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT