চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপির জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন আ.লীগ নেতা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৪১ অপরাহ্ণ ১২, মে ২০২৪
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি অনুপম শাহজাহান জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিয়েছেন একই আসনের সাবেক এমপি ভিপি জোয়াহেরুল ইসলামের সমর্থক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সদস্য আকরাম হোসেন কিসলু।

শনিবার (১১ মে) বিকালে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু বলেন, একটি গ্রুপ তৈরি হয়েছে যারা সুসংগঠিত আওয়ামী লীগকে দিখণ্ডিত করার পায়তারা চালাচ্ছে। তাদের অন্যতম হলেন আপনাদের এলাকার এমপি (অনুপম শাহজাহান জয়)। যিনি ভোটে নির্বাচিত হয়েছেন।

কিসলু অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই। আপনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর যদি কোনো কথা বলেন তাহলে আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। আপনি ভালো হয়ে যান।

যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের৷ সভাপতি ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদ।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোটেকট বদিউজ্জামান ফারুক, উপ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও আজমত আলী প্রমুখ৷

Reneta

উল্লেখ্য, সখীপুর-বাসাইলের সাবেক এমপি ভিপি জোয়াহের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদে গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক মানববন্ধনে সাবেক এমপি জোয়াহের এবং বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়ের কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি অনুপম শাহজাহান জয়জিহ্বা কেটে নেয়ার হুমকিটাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাসখীপুর-বাসাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT