চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি চক্র মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
১:২৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
মির্জা ফখরুলের বক্তৃতা, বিএনপি নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি চক্র সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সোমবার (১০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধ যেন হয়নি, এই দেশের জন্য আমরা কোনো অবদান রাখিনি, এমন ধারণা তারা দিচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে তারাই সবকিছু করেছে, তারা এমন ধারণাও দিচ্ছে।’

Banglabid

​মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৭১ সালে হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে এবং মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল।’

সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল, উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব!’

​বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলতেছে। গ্রাস করার চেষ্টা চলতেছে। ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা এ কাজ করছে।’

Reneta

এজন্য তিনি সবাইকে রুখে দাঁড়ানোর এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখার আহ্বান জানান।

​একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ করা, এই দেশের সর্বনাশ করা।’

তিনি অবিলম্বে একটি নির্বাচিত সরকারের দরকার জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা নুর করিম সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুলমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT