কক্সবাজার

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বনজঙ্গলে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়াতে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের শরফ উদ্দিনের ছেলে ৪২ বছর বয়সী কৃষক আব্দুস সামাদ।

গতকাল ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চিকলঘাটা এলাকায় নিজের জমির পাকা ধান কেটে তা নিয়ে বাড়ি ফেরার সময় ইয়ংছা মানিকপুর সড়কের চিকলঘাটা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি বন্যহাতি দৌড়ে এসে সামাদকে আক্রমণ করলে এই দুর্ঘটনা ঘটে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমুল হক আজিম জানান, কৃষক আব্দুস সামাদ ঘটনাস্থলে মারা গেছেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে ছুটে যান। পরিষদের চৌকিদার দফাদার দিয়ে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মারা যাওয়ার খবরটি উপজেলা নির্বাহী অফিসার এবং বন বিভাগকে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। মারা যাওয়া কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে।

বিষয়:কৃষকের মৃত্যু হাতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…