জনপদ

ট্রেনে কাটাপড়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের দৃশ্য, যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন স্টেশন ও যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে পিলিফ বাড়ই (৫৫) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের ল্যাম্ব হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর-দিনাজপুর রেল লাইনের উপর দিয়ে দিনাজপুরের দিকে হেঁটে যাচ্ছিলেন পিলিফ। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কাঞ্চন মেইল ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পিলিফ বাড়ই উপজেলার মনমথপুর ইউনিয়নের রাজাবাসর গ্রামের মৃত নিরঞ্জন বাড়ই এর ছেলে।

পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটি দিনাজপুর রেল থানার অধীনে হওয়ায় তাদের অবগত করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…