যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় নেগলেরিয়া ফাওলেরি নামক ‘মগজ খেকো’ অ্যামিবার সংক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার নেব্রাস্কার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ডগলাস কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর লিন্ডসে হুস বৃহস্পতিবার বলেছেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি সংক্রমণের কারণ নিশ্চিত করার জন্য পরীক্ষা চালাচ্ছে।
হুস একটি সংবাদ সম্মেলনে বলেছেন: এই মুহূর্তে, আমরা জনসাধারণকে সচেতন হতে এবং সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে যখন তারা কোনও উষ্ণ, মিঠা পানির উৎসের সংস্পর্শে আসছে তখন সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত বছর ১১টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে নমুনা পরীক্ষা করেছে। সেখানে নেগলেরিয়া ফাওলেরির উপস্থিতি পাওয়া গেছে।
সিডিসি বলছে, নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণের হার খুবই কম। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ৩৪ জন এ ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছে।







