অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনের কাজে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






