ডেঙ্গু কমাতে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার আহ্বান
ঢাকার ডেঙ্গু হাসপাতালে রোগীদের ভিড়, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা ও চিকিৎসা কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসক সমাজও। মেডিসিন বিশেষজ্ঞদের মতে, আগষ্ট থেকে অক্টোরর ডেঙ্গুর পিক মৌসুম বিবেচনায় এখনো পার করতে হবে দুই থেকে তিন মাস। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালের তুলনায় এ’বছর ডেঙ্গুতে মৃত্যু সাতগুণ বেশি। পরিস্থিতি উত্তরণে জরুরি জনস্বাস্থ্য বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে জোরদার কর্মসূচি এখন সময়ের দাবি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






