গাজায় আক্রমণের পর সর্বপ্রথম লেবাননই তাদের পাশে এসে দাঁড়ায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে নানা কৌশলে আক্রমণ করতে থাকে। ২ নভেম্বর তেল আবিবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েল ও পাল্টা বিমান হামলা চালায়। সেই বিমান হামলায় লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।






