চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ড ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এবং ফিলিপাইনের মাসবেট দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

কিছু সময়ের ব্যবধানে প্রায় বিপরীত অবস্থানে থাকা সমুদ্র পরিবেষ্টিত দুইটি দেশে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে,

Banglabid

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট বলছে, এর কেন্দ্রস্থল ওয়েলিংটনের প্যারাপারউমু শহর থেকে ৫০ কিলোমিটার দূরে।

একটি বড় ঝাঁকুনি দিয়ে শুরু হয়ে ভূমিকম্পে প্রায় ৩০ সেকেন্ড ব্যাপী কম্পন হতে থাকে। ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার” এর উপর অবস্থিত।

Reneta

অকল্যান্ড এবং ক্রাইস্টচার্চ সহ অফিসিয়াল জিওনেট সাইটে, ৬০,০০০ এরও বেশি কিউই ভূমিকম্প অনুভব করেছেন বলে জানানো হয়েছে।

ফিলিপাইনের মাসবেট দ্বীপে,

আজ মধ্যরাতে ফিলিপাইনের মাসবেট দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে, সাথে সাথে পূর্ব লুজোনের ম্যানিলার দক্ষিণ-পূর্ব প্রদেশগুলিকে কেঁপে ওঠে।ইউএসজিএস এর মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল মাসবেট দ্বীপে।

ভূকম্পনটি যথেষ্ট শক্তিশালী ভাবে অনুভূত হয়, যার ফলে মধ্যরাতে ঘুম থেকে জেগে যায় মানুষ এবং এটি দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে ফিলিপাইনের সোরসোগনের কিছু শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে, ভূমিকম্পের ফলে কিছু স্থানীয় অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও স্পষ্ট নয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

তবে মাসবেট দ্বীপ প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পটি অগভীর ছিল এবং এর কারণে দ্বীপটিতে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েলিংটননিউজিল্যান্ডনিউজিল্যান্ডে ভূমিকম্পফিলিপাইনভূমিকম্পশক্তিশালী ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT