আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি পুরুষ ব্যক্তি একটি পুরস্কার হাতে নিয়ে ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডিমনেশিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ১৯৬৮ সালে তিনি আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন।
আনোয়ার গ্রুপ এখন বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বীমা, গাড়ি, আবাসন, অবকাঠামো ও আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা খাতের ব্যবসার সাথে যুক্ত। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে আনোয়ার হোসেনের জানাজার নামাজের পর দাফন হওয়ার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



