চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ৯২ হাজার সেনা ও নৌবাহিনী মোতায়েন থাকবে: প্রেসসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব সভায় বাংলাদেশের উপদেষ্টা বক্তা, বৈশ্বিক সহযোগিতা ও গণতান্ত্রিক অঙ্গীকারের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিয়ে আলাপ হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৯২ হাজার ৫০০ জন সেনা ও নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে ৯০ হাজার সেনা সদস্য, বাকিটা নৌবাহিনী।

সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এক কোম্পানি করে মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনের ৭২ ঘণ্টা আগে এবং নির্বাচনের পরে উদ্ভূত পরিস্থিতি স্থানীয় জনগণ, সেচ্ছাসেবক সম্পৃক্ত করে কীভাবে সামলানো যায়-সেই বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

Banglabid

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেসসচিব বলেন, গত তিনটি নির্বাচনে যে কোনও পর্যায়ে দায়িত্ব পালন করেছেন-এমন কাউকে ফেব্রুয়ারির নির্বাচনে দায়িত্ব না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও সর্বোচ্চ ফিট কমকর্তাকে দেয়া হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Reneta

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানাভাবে অপপ্রচার চালানো হবে। সবাইকে সতর্ক থাকতে বলেছন প্রধান উপদেষ্টা। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে ভেতর থেকে বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন আমাদের অতিক্রম করতে হবে।

শফিকুল আলম জানান, প্রশিক্ষণ বিষয়েও আলাপ হয়েছে। গতকাল বডি অর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেটা কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, সবচেয়ে বেশি মোতায়েন থাকবে আনসার সদস্য, তাদেরও প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণ যাতে আরও কার্যকর প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণের ভিডিওগুলো ইসি এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়; সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। এই সম্পর্কিত সব ব্যবস্থা ১৫ নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রেসসচিব শফিকুল আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২৮ ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

পরবর্তী

বাংলাদেশের খেলার ধরণ সংক্রান্ত প্রশ্নে ‘রেগে’ গেলেন বাটলার

পরবর্তী
বাটলার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের খেলার ধরণ সংক্রান্ত প্রশ্নে ‘রেগে’ গেলেন বাটলার

ফেনী জেলার মানচিত্র ও লোগো, বাংলাদেশে অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে পৃথক স্থান থেকে শিশু ও নারীসহ ৩ মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT