ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তাই ছেলেকে ভোট দিতে কেন্দ্রে এলেন ৯০ বছরের বৃদ্ধ মা। এমন চিত্র দেখা গেছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে। বয়সের ভারে কথা বলতে না পারলেও মন থেকে করছেন ছেলের জন্য দোয়া।
জানা যায়, প্রায় শতবর্ষের বৃদ্ধা হাসনাহেনা। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতায় হাঁটাচলা করতে পারেন না একা। অন্যের সহযোগিতায় চলতে হয় পথ। শুধু তাই নয় বয়সের কারণে কথাও বলতে পারেন না ঠিকমতো। তারপরও অন্যের সহযোগিতায় ছুটে এসেছেন ভোটকেন্দ্রে দিতে নিজের ভোট। কারণ ছেলে হুমায়ুন কবির চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী।
সকাল সকাল অসুস্থ শরীরে পুত্রবধূসহ আত্মীয়-স্বজন নিয়ে এসেছেন ভোট কেন্দ্রে। মনের আনন্দে দিয়েছেন ভোট। ইভিএম মেশিনে ভোট গ্রহণ হলেও অসুবিধা হয়নি তার তাতে। ভিন্ন ভিন্ন প্রতীকের মাঝে এই বয়সে খুজে নিয়েছেন নিজের সন্তানের মার্কা। খুশি মনে ভোট দিয়ে ফিরছেন বাড়ি।
হাসনাহেনা জানান, জানান সুস্থ এবং সুন্দর পরিবেশে হচ্ছে এই নির্বাচন। দোয়া চেয়েছেন সকলের ছেলে বিজয়ী হওয়ার জন্য।








