করাইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৯ জন শীর্ষ ও মামলাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে করাইল বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।
এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে বেশ কিছু পরিমাণ হেরোইন ও মাদক ব্যবসায়ীদের অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।








