অপরাধ

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ জনের ছবি, যারা পুলিশি অভিযানে ধরা পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বুধবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আশিক (২৫), সুজন (২৪), শরীফ (২৩), শহিদুল (২২), রনি (২০), খোকন (৩২), চামেলী বেগম (৩২), পান্নু (৬০), রোমান (৩৫)।

মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, ডিএমপির মামলায় তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, চাঁদাবাজির মামলায় তিনজন ও ওয়ারেন্টভুক্ত দুইজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:গ্রেপ্তার ৯ পুলিশ মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…