বাংলাদেশ

হাসপাতালে ৮৭ নতুন ডেঙ্গু রোগী

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২১ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৭ জন এবং অন্যান্য বিভাগে ৭৭ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৭৪৭ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৩১০ জন এবং ঢাকার বাইরে ৪৩৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৯৩ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৫৪ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…