চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার মধ্যে ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে: ডিএনসিসি প্রশাসক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০৭, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ডিএনসিসি প্রশাসকের ছবি, বাংলার সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, সন্ধ্যার মধ্যেই রাজধানীর উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। কাজ চলমান আছে। ধীরে ধীরে সব বর্জ্য অপসারণ চলছে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শনিবার (৭ মে) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে মোহাম্মদ এজাজ বলেন, তিন দিন ধরে বর্জ্য অপসারণ চলবে। এবার ধীরে সুস্থে কাজ চলছে। ডেডলাইন দিয়ে কাজ করাতে গেলে দেখা যায় অনেক সময় ঠিকভাবে বর্জ্য অপসারণ হয় না।

তবে ধীরে সুস্থে কাজ চললেও কাজের গতি ভালো উল্লেখ করে তিনি বলেন, ঢাকা উত্তরের সব বর্জ্য অপসারণের নিজস্ব সক্ষমতা সিটি করপোরেশনের আছে। দুই একটি সাব-কন্ট্রাক্ট বাদে বাকি কাজ উত্তর সিটি করপোরেশন নিজেই করছে। ক্যান্টনমেন্ট থেকেও ডাম্প ট্রাকের সাহায্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ গতিতে কাজ চলছে।

Banglabid

টানা তিন দিন মানুষ নিজেদের মতো করে পশু জবাই দিক, উৎসব করুক উল্লেখ করে এজাজ বলেন, আমরা পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখিনি। বরং আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজকে বহুমুখী করা হয়েছে। এখনই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না। কারণ অনেক এলাকায় মানুষ এখনও পশু জবাই করছে। অনেকে কাল পরশুও পশু জবাই করবে। পুরো প্রক্রিয়া শেষে বাস্তব চিত্র বোঝা যাবে।

এবারই প্রথম সিটি করপোরেশনের সদস্যরা বাড়িতে গিয়ে গিয়ে পলিথিন ও ব্লিচিং পাউডার সরবরাহ করেছে। আগে রাজনৈতিক পরিচয়ে কাউন্সিলর অফিস থেকে এসব সামগ্রী নিতে হতো। এবার পুরো ঢাকাবাসীর জন্য নিরপেক্ষ সেবার অংশ হিসেবে এ সুবিধা দেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপসারণডিএনসিসি প্রশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT