চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্ররাজনীতি নিষিদ্ধ চান ৮৪ শতাংশ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে ৮৩.৮ শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছেন। অন্যদিকে সংস্কাররূপে দলীয় ছাত্ররাজনীতির পক্ষে মতামত দিয়েছেন ১৬ শতাংশ শিক্ষার্থী। ৮৮ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির কোনো দরকার নেই বলে মতামত দিয়েছে এবং দলীয় ছাত্ররাজনীতির বিকল্প হিসেবে ৮১ শতাংশ শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যাপারে মন্তব্য করেছেন।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে ঢাবি সাংবাদিক সমিতিতে ঢাবি গবেষণা সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত’ শীর্ষক গবেষণা জরিপের ফল প্রকাশ করা হয়।

গবেষণাটি গত ৩ সেপ্টেম্বর শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮টি বিভাগ ও ১০টি ইনস্টিটিউটের ২২৩৭ জন শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন।

জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি নিয়ে প্রত্যাশায় ৮৩.৮% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতিকে ‘একেবারেই নিষিদ্ধ’ রূপে প্রত্যাশা করেছেন। সংস্কারকৃতরূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬% শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি যে অবস্থায় আছে সেই অবস্থায়ই প্রত্যাশা করেছেন মাত্র ০.২%। ৮৮% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির ‘কোনো গুরুত্ব নেই’ বলে মনে করেন।

সর্বমোট ৯৬% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন (যার মধ্যে ৭১% ’ ‘খুবই নেতিবাচক প্রভাব’ ও ২৫% ‘নেতিবাচক প্রভাব’ ফেলে বলে মনে করেন)। এর বিপরীতে ৩% শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন (যার মধ্যে ১% ‘খুবই ইতিবাচক প্রভাব’ ও ২% ‘ইতিবাচক প্রভাব’ বলে মনে করেন)। ১% শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলে না।

দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিকল্প হিসেবে ৮১.৯% শিক্ষার্থী নিয়মিত কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও দলীয় ছাত্ররাজনীতির প্রশ্নে ৮০% শিক্ষার্থী ‘শুধুমাত্র ছাত্রসংসদ চান, তবে দলীয় ছাত্ররাজনীতি চান না’ বলে মতামত দিয়েছেন।

Reneta

ছাত্ররাজনীতির মূল প্রভাব হিসেবে ৮৭.৫% শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহারকে উল্লেখ করেছেন। ৮৭.৩% শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ, ৮৪.৭% শিক্ষার্থী ভয়ংকর গেস্টরুম কালচার, ৭৭.২% রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংতা, ৭৪.১% দাঙ্গা-হাঙ্গামা, ৬৮.৮% নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা, ৬৮:৭% জাতীয় রাজনৈতিক দলের প্রভাব, ১১.৪% নেতৃত্বে সুযোগ সৃষ্টি, ৪.৬% ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং ৪.৫% অন্যান্য প্রভাব উল্লেখ করেছেন।

জরিপের ফলাফলে আরও দেখা যায়, ক্যাম্পাসভিত্তিক বা হলভিত্তিক দলীয় ছাত্র রাজনীতির কমিটি দেওয়াকে ৯৪% শিক্ষার্থী সমর্থন করেন না।

বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতির সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন কি? এমন প্রশ্নে ৯৫% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতির সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমর্থন করেন না। ৮১% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের কারণে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মত প্রকাশ করেছেন।

দলীয় ছাত্ররাজনীতি পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকায় ৫৯% শিক্ষার্থী ‘খুবই অসন্তোষজনক’, ২৭% শিক্ষার্থী ‘অসন্তোষজনক’, ৯% শিক্ষার্থী ‘মধ্যম’, ৩% শিক্ষার্থী ‘সন্তোষজনক’ এবং ১% শিক্ষার্থী ‘খুবই সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি প্রকৃত অর্থেই জাতীয় নেতৃত্ব তৈরি করতে সক্ষম নয় বলে মনে করেন ৮৭% শিক্ষার্থী।

রাজনৈতিক কার্যক্রমের ফলে ৭৪% শিক্ষার্থীদের নেতিবাচক অভিজ্ঞতা আছে বলে উল্লেখ করেন, অপরদিকে মাত্র ২৬% শিক্ষার্থীর নেতিবাচক অভিজ্ঞতা নেই বলে মতামত প্রকাশ করেন। ৯০% শিক্ষার্থী ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন না।

গবেষকরা জরিপের ফলাফল অনুযায়ী ৪টি সুপারিশ করা হয়-

১. দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ

২. ডাকসু পুনরুজ্জীবিত ও সংস্কার

৩. শিক্ষা ও গবেষণা উন্নয়ন কমিটি গঠন

৪. শিক্ষা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর যাত্রা শুরু করে। সংগঠনটি বিভিন্ন সময় গবেষণা জরিপ প্রকাশ করে শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র রাজনীতিশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT