চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলায় রাফা থেকে পালিয়েছে ৮ লাখ বাসিন্দা: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি হামলার কারণে রাফা থেকে হাজার হাজার মানুষ পালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি তীব্র হামলার কারণে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে ৮ লাখ বাসিন্দা পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা থেকে এ তথ্য জানা যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার (১৮ মে) রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং ইসরায়েলি বাহিনী কয়েক ডজন টানেল শনাক্ত করেছে।

Banglabid

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছে।

তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট লাখ লোক পালাতে বাধ্য হয়েছে।

লাজ্জারানি আরও বলেন, তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই।

Reneta

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার উত্তর গাজার কিছু এলাকা থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল দাবি করছে এসব এলাকা থেকে জঙ্গিরা রকেট হামলা চালাচ্ছে। যদিও জানুয়ারির প্রথম দিকে ইসরায়েল উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেয়ার দাবি করেছিল। কিন্তু এখন ইসরায়েল বলছে, জাবালিয়ায় আমরা না আসা পর্যন্ত তা হামাসের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি তীব্র হামলাইসরায়েলি সেনাবাহিনীরাফা অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলবার ফেরদৌস আরার একক নজরুল সংগীতানুষ্ঠান

পরবর্তী

ওএমএসের পণ্য নিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

পরবর্তী
খাদ্যমন্ত্রী ওএমএসের পণ্য নিয়ে দুর্নীতি কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওএমএসের পণ্য নিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কঙ্গনা অভিনয় ছাড়ার ঘোষণা দেন, ভোটে জিতলে তিনি অভিনয় ছাড়বেন বলে জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটে জিতলে অভিনয় ছাড়বেন কঙ্গনা

সর্বশেষ

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT