চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িকতার অভিযোগে ভারতে ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউটিউব লোগোতে নিষেধাজ্ঞার চিহ্ন, বাংলাদেশে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকতায় অভিযোগে ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এরমধ্যে ৭টি চ্যানেল ভারতের ও একটি পাকিস্তানের। ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনের অধীনে ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এই ৮টি চ্যানেলের মোট দর্শক সংখ্যা ১১৪ কোটির বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা ৮৫ লাখ ৭৩ হাজার।

Banglabid

নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলি হল, লোকতন্ত্র টিভি (১২.৯০ লক্ষ সাবস্ক্রাইবার), ইউ অ্যান্ড ভি টিভি (১০.২০ লক্ষ সাবস্ক্রাইবার), এএম রাজভি (৯৫,৯০০ সাবস্ক্রাইবার), গৌরবশালী পবন মিথিলাঞ্চল (৭ লক্ষ সাবস্ক্রাইবার), সরকারী আপডেট (৮০,৯০০ সাবস্ক্রাইবার) এবং সব কুছ দেখো (১৯.৪০ লক্ষ সাবস্ক্রাইবার)। এই ৭টি চ্যানেলই ভারতের। এছাড়া নিষিদ্ধের তালিকায় রয়েছে পাকিস্তানের চ্যানেল নিউজ কি দুনিয়া ( ৯৭,০০০ সাবস্ক্রাইবার)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দাবি, এই ৮টি ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিষয়বস্তুর উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো। এগুলিতে মূলত ভারত বিরোধী ভুয়া ভিডিও পোস্ট করা হত।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলির বিভিন্ন ভিডিওতে মিথ্যা দাবি করা হয়েছে। উদাহরণের মধ্যে রয়েছে ভুয়া খবর ছড়ানো, যেমন সরকার ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করার নির্দেশ দিয়েছে, ধর্মীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করা এবং ভারতে ধর্মীয় যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের বিষয়বস্তুতে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এবং দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে। ফলে ২০২১ সালের আইটি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ১৬ অগাস্ট ওই ৮টি চ্যানেলকে নিষিদ্ধ করার আদেশ জারি করা হয়েছে।’

Reneta

ইউটিউব চ্যানেলগুলিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীরের মতো বিভিন্ন বিষয়ে ভুয়া খবরও পোস্ট করা হত। যা জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মিথ্যে এবং অসংবেদনশীল বলে পরিলক্ষিত হয়েছে।’

২০২১ সালের ডিসেম্বর থেকে, মন্ত্রণালয় ১০২টি ইউটিউব খবরের চ্যানেল এবং অন্যান্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড এক সপ্তাহে যা আয় করে, দক্ষিণের ছবি তা করে এক দিনে!

পরবর্তী

‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এও ফিরতে পারেন জনি ডেপ

পরবর্তী
জনি ডেপের চরিত্রের দৃশ্য, বিস্টস সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফ্যান্টাস্টিক বিস্টস'-এও ফিরতে পারেন জনি ডেপ

বাংলাদেশের লেগ স্পিনাররা বল ছুঁড়ছেন, ক্রিকেট খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কোয়াডে লেগ স্পিনার রাখতে চেয়েছিল বাংলাদেশ

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT