ডেঙ্গুতে আজ ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২১৩ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯২ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ৫৩৫, আর ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫ হাজার ৮৩০ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






