আন্তর্জাতিক

চীনে ভয়ঙ্কর মহামারীর ৮ নতুন ভাইরাস

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, চীনে মহামারীর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে মহামারীর ৮ নতুন ভাইরাসের কারণে জনসমাগমে মাস্ক পরা মানুষজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এখনও করোনার স্মৃতি মুছে যায়নি মন থেকে। এক ফোঁটাও কমেনি করোনার দিনগুলোর আতঙ্ক। এই অবস্থায় আবারও এক ভয়ের কথা শোনালো চীন। দেশটিতে নতুন ৮টি ভাইরাসের খোঁজ পাওয়া গেছে যার থেকে একটি অতিমারির সৃষ্টি হতে পারে। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চীনে এমন নতুন ৮টি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলোর যে কোনও একটি থেকেই আবার মারাত্মক অতিমারি সৃষ্টি হতে পারে। নতুন খুঁজে পাওয়া এই ভাইরাসগুলো নিয়ে ইতিমধ্যে গবেষণাও শুরু করেছে চীন।

জানা গেছে, চীনের একটি দ্বীপে এই নতুন আটটি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। মূলত ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর দেহে এই ভাইরাসগুলো রয়েছে। প্রাণীদের দেহ থেকে এই ভাইরাসগুলো সংগ্রহ করে গবেষণা শুরু করেছেন চীনের বিজ্ঞানীরা। দ্বীপের নানা জায়গা থেকে এই ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী দিনে এই ভাইরাসগুলোর মধ্যে বিবর্তন হতে পারে। তার লক্ষণ স্পষ্ট। এই ভাইরাসগুলো বিবর্তনের ফলে অন্য প্রাণীর শরীরে পৌঁছে যেতে পারে এবং সেখানেই শেষ নয়। এগুলো বিবর্তনের মাধ্যমে এমনভাবে রূপ বদল করতে পারে যা অচিরেই মানুষকেও সংক্রমিত করবে। আর ভবিষ্যতে তেমন কিছু ঘটা মোটেই অস্বাভাবিক নয়।

এমন ভাইরাস যদি আবারও অতিমারির সৃষ্টি করে তাহলে আগেই তার প্রতিষেধক বা টিকা বানিয়ে ফেলতে চান বিজ্ঞানীরা। আর সেই কারণেই শুরু হয়েছে পরীক্ষা।

বিষয়:অতিমারি ভাইরাস শঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…