তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি
বিএনপি নেত্রী তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২ হাজার ২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ জানিয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি তফসিল ঘোষণার মাধ্যমে জাতির সাথে তামাশা করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তফসিল ঘোষণার মাধ্যমে দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






