চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ঢাকাগামী ট্রেনে তল্লাশিতে বিএনপি নেতাসহ আটক ৭৮

সুমন রয়সুমন রয়
৪:৪৭ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৩
জনপদ, নরসিংদী, রাজনীতি
A A

নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাসহ কমপক্ষে ৭৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাগামী তিতাস কমিউটার ও আন্তনগর এগারসিন্দুর ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে সকালে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে উঠার সময় শতাধিক বিএনপির নেতাকর্মীকে বাধা দেয় পুলিশ। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে রেল লাইনের পাথর ছুঁড়ে মারে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

জানা যায়, সকালে নরসিংদী মডেল থানার অন্তত অর্ধশতাধিক পুলিশ ও রেলওয়ে পুলিশ ট্রেন থামিয়ে তারা ভেতরে ঢুকে যাত্রীদের তল্লাশি করেছেন। ট্রেনের ভিতর থেকে একে একে সন্দেহভাজনদের আটক করে স্টেশনের ভিআইপি কক্ষে এনে রাখা হয়। পরে প্রিজন ভ্যানে করে দুই দফায় তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

রেলস্টেশনে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন। ওই সময় আটক হওয়া কয়েকজন জানান, তারা কোন সমাবেশে যাচ্ছিলেন না। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তারা ঢাকায় যচ্ছিলেন। স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রী জানান, পুলিশ অযথাই তল্লাশির নামে তাদের হয়রানি করছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সকালে তিতাস কমিউটার ট্রেন নরসিংদী রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশনের আউটার থেকে কয়েকশত সন্ত্রাসী প্রকৃতির লোক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার সাথে সম্পৃক্ত ও ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্যই তল্লাশি চালিয়ে ৭৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ৭৮ জন আটকট্রেনে তল্লাশীনরসিংদীবিএনপি নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT