অপরাধ

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অভিযানে ৫৩ জন পুরুষ ও ২১ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন টঙ্গী কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

বিষয়:আইএসপিআর সেনাবাহিনীর অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…