বাংলাদেশ

জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ৭৩৭ জন: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন নিহত হয়েছেন। সব যাচাই-বাছাই করে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আন্দোলনে মোট ২২ হাজার ৯০৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে ৪০০ জন। এরমধ্যে ১ চোখ হারিয়েছেন সাড়ে ৩শ জন, দুই চোখ হারিয়েছেন ৩৫ জন, অঙ্গহানি হয়েছে ২২ জনের।

বাকিরা নানাভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।

বিষয়:স্বাস্থ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…