আন্তর্জাতিক

ইসরায়েলে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা ইসরায়েলে হামলার পর নিরাপত্তা চেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে বন্দুক হামলার পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল অধিকৃত জেরুজালেমে সিনাগগের প্রান্তিক এলাকায় ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত ও ৩ জন হয়েছেন। হামলা শেষে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী নিজেও।

ইহুদিদের সাপ্তাহিক পবিত্র দিনে বিশেষ প্রার্থনার জন্য সমবেত হন উপাসনালয়ে। সেসময়ই অতর্কিতে হামলা করেন আততায়ী। গুলি চালানোর পর পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন নিজেও।

পুলিশের বিবৃতিতে হামলাকারী ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, তবে যে গাড়িতে চড়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন, সেটি জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

আগের দিন বৃহস্পতিবার ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হয়েছিলেন ৯ জন ফিলিস্তিনি। তারপরের দিনই জেরুজালেমের সিনাগগে হামলার ঘটনা ঘটল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…