চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজে ৭ খুন: নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু

মোরশেদ আলম মোরশেদ আলম
১:৪৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
নৌযান ও জাহাজের দৃশ্য, নদীতে কর্মবিরতির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ জন নৌযান শ্রমিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ একাধিক দাবিতে আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

ফেডারেশন জানায়, আজ ২৭ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা থেকে সকল মালামাল বহনকারী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবো। আমরা সরকারের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।যদি আমাদের দাবি পূর্ণ না হয়, তবে আমরা যাত্রীবাহী লঞ্চও বন্ধ করে দেবো।’

নৌযান শ্রমিকদের দাবি, এমভি আল বাখেরা জাহাজে নিহত ৭ শ্রমিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তারা হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য সরকার থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে ফেডারেশন।

ফেডারেশনের নেতারা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে, তবে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কর্মবিরতির মাত্রা বাড়ানো হতে পারে। এদিকে, সরকারের পক্ষ থেকে নৌপথে নিরাপত্তা বাড়ানোর এবং শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক একটি মালবাহী জাহাজে হামলার ঘটনায় ৭ নৌযান শ্রমিক নিহত হন। ওই ঘটনার পর থেকেই নৌযান শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মবিরতিজাহাজে ৭ খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT