চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসচাপায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, যশোর
A A

যশোর-মাগুরা সড়কের লেবুতলা নামক স্থানে বাসচাপায় একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- যশোর সদর উপজেলার সুলতানপুর সাইফুল ইসলামের ছেলে ইজিবাইক চালক ইমরান হোসেন (২৭), তার চাচি আনোয়ারা বেগম (৭০), বাঘারপাড়া থানার যাদবপুর গ্রামের একই পরিবারের সদস্য খাদিজা (৭),  রাহেলা (৩২), সোনিয়া (২১), হাসান (১) ও অজ্ঞাত ১ যাত্রী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরাগামী রয়েল কোচ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেবুতলা বাজারে রাস্তার ওপর একটি ইজিবাইককে চাপা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় ইজিবাইক চালকসহ ৮ যাত্রী বাসের নিচে চাপা পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এসময় বাসচাপায় ঘটনাস্থলেই ৬ জন মারা যায়।

ইজিবাইকের বাকি যাত্রীসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর আরও ১ জন মারা যায়। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৫ চন চিকিৎসাধীন আছেন।

দুর্ঘনার পর পরই যশোর মাগুরা মহাসড়কের ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির লম্বা লাইন। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় রাত সাড়ে ৬ টার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান যশোর ট্রাফিক বিভাগের পরিদর্শক শুভেন্দু কুমার।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, নিহতরা সবাই জেলার বাঘারপাড়ার জহুপুর থেকে ইজিবাইকে করে যশোর আসছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT