আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ঢাকা শহরের উপকূলীয় এলাকা ও সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরের উপকূলীয় এলাকা থেকে সমুদ্র ও শহরের দৃশ্য, আকাশে কিছু মেঘ ও উঁচু ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭.৫ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ২ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটের দিকে এই ভূমিকম্পে কেঁপে উঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকা। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি ) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে শিগগিরই ফিলিপাইন ও জাপানে সুনামি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, সুনামির ঢেউ ফিলিপাইনের স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে এবং কয়েক ঘন্টা ধরে এর তাণ্ডব চলতে পারে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার  ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…