চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ৬০ বছর বয়সী নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী ফুলের বাগানে বসে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিনকার্ডের সাক্ষাৎকারের শেষ ধাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন ৬০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নারী বাবলিজিত বাবলি কৌর। প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই নারীকে গত ১ ডিসেম্বর ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করেন।

লং বিচ ওয়াচডগ-এর প্রতিবেদন অনুযায়ী, বাবলি কৌরের গ্রিনকার্ড আবেদনের পিটিশন ইতোমধ্যে অনুমোদিত ছিল। তার এক কন্যা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্বামী গ্রিনকার্ডধারী। সব আইনগত প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তাকে আটক করা হয় বলে অভিযোগ পরিবারের।

কৌরের মেয়ে জোটি জানান, ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়ে বায়োমেট্রিক স্ক্যানের জন্য উপস্থিত ছিলেন তার মা। এসময় একদল ফেডারেল এজেন্ট অফিসে প্রবেশ করে এবং বাবলি কৌরকে ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তারের কথা জানানো হয়।

Banglabid

গ্রেপ্তারের পর কৌরকে তার আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হলেও তাকে আটক রাখা হয়। কয়েক ঘণ্টা পর্যন্ত পরিবার জানতে পারেনি তাকে কোথায় নেওয়া হয়েছে। পরে জানা যায়, তাকে ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টোতে অবস্থিত একটি আইসিই ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে, যা আগে একটি ফেডারেল কারাগার ছিল।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাবলি কৌর। শুরুতে তার পরিবার লাগুনা বিচে বসবাস করলেও পরে কাজের সূত্রে লং বিচের বেলমন্ট শোর এলাকায় স্থায়ী হয়। তার তিন সন্তান। ৩৪ বছর বয়সী জোটি (ডাকা কর্মসূচির আওতায় বৈধ অবস্থানে), এবং এক ছেলে ও এক মেয়ে, যারা দু’জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

দুই দশকের বেশি সময় ধরে বাবলি কৌর ও তার স্বামী বেলমন্ট শোরের সেকেন্ড স্ট্রিটে ‘নটরাজ কুইজিন অব ইন্ডিয়া অ্যান্ড নেপাল’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় ছিল। এছাড়া প্রায় ২৫ বছর তিনি বেলমন্ট শোর রাইট এইড ফার্মেসিতে কাজ করেন। সম্প্রতি ওই চেইন বন্ধ হয়ে গেলে তিনি আবার রেস্তোরাঁ ব্যবসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

Reneta

পরিবারের দাবি, অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে কৌরকে একটি বড় ডরমিটরি কক্ষে রাখা হয়েছে, যেখানে একসঙ্গে বহু বন্দী অবস্থান করছেন। সারারাত আলো জ্বালানো থাকে এবং অতিরিক্ত শব্দের কারণে ঠিকমতো ঘুমানো যায় না। নির্ধারিত সময়ের মধ্যে পরিবার সাক্ষাৎ করতে পারলেও অনেক ক্ষেত্রে একটি ছোট সাক্ষাতের জন্য পুরো দিন অপেক্ষা করতে হচ্ছে।

মেয়ে জোটি বলেন, এটা আমাদের জন্য এক দুঃস্বপ্ন। আমরা তাকে বের করে আনার জন্য সবকিছু করছি। সে এখানে থাকার মতো কেউ নয়। এটি অমানবিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিনকার্ডযুক্তরাষ্ট্রসাক্ষাৎকার
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT