কিশোর গ্যাং ‘পাটালি’ গ্রুপের অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিবসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৬০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অপরাধে জড়িত এসব গ্যাংয়ের সদস্য। কিশোর গ্যাং এর সদস্যরা কোনো রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।







