চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু

খোলা মাঠের উপর বজ্রপাতের দৃশ্য, আকাশে ঝড়ের প্রভাব ও অন্ধকার মেঘের মধ্যে আলোচনার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। বিকেলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়ার মধ্যে বিভিন্ন স্থানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে হতাহতের ঘটনা বেড়েছে। বিশেষ করে কৃষিকাজ ও দৈনন্দিন কাজে বাইরে অবস্থানরত মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






