চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে শিশুসহ ৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সারাদেশে ভূমিকম্পে এক শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকার বংশালের কসাইটুলিতে ৩, নরসিংদীতে ২ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দেশের বিভিন্ন অংশে প্রায় ৬৭জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলির: পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। এসময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Banglabid

বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুর মৃত্যু: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা আহত হন।

নরসিংদীতে চিকিৎসাধীন দু’জনের মৃত্যু: নরসিংদীতে ভূমিকম্পের সময় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ৬৭ জন আহত ব্যক্তি এখন পর্যন্ত নরসিংদী মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Reneta

জেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একই পরিবারের ছয়জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর মিয়া নামে একজনের মৃত্যু হয়।

এছাড়া নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুর এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জনের মৃত্যুভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আতঙ্কে প্যানিক অ্যাটাক হলে তাৎক্ষণিক যা করবেন

পরবর্তী

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ

পরবর্তী
ভূমিকম্পে আহত মানুষদের জন্য জরুরি চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ

প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশের ছবি, বৃদ্ধ ব্যক্তি মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে হতাহতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT