ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এছাড়া দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে আজ একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর সরকারি হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৭৩ জন।
গত একদিনে ঢাকায় ৫১৬ জন ও ঢাকার বাইরে ৩২০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ বছর সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ২ হাজার ৭৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।








