আন্তর্জাতিক

ভারতে দুই বাসের সংঘর্ষে ৬ জন নিহত

দুর্ঘটনা স্থানে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনা স্থানে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা, ধ্বংসস্তূপের মধ্যে আহতদের উদ্ধার করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের বুলধানায় দুই বাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। বালাজি ট্রাভেলস নামে একটি বাস অমরনাথ যাত্রা তীর্থস্থান থেকে হিঙ্গোলি জেলায় ফিরছিল এবং অন্য বাসটি রয়্যাল ট্রাভেলস নাসিকমের দিকে যাচ্ছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৯ জুলাই) পুলিশ জানায়, মহারাষ্ট্রের বুলধানার মালকাপুর এলাকার নান্দুর নাকা ফ্লাইওভারে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

নান্দুর নাকায় একটি বাস অন্যটিকে ওভারটেক করার পর দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। গুরুতর আহত আরও ২০ জনকে বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা অল্প আঘাত পেয়েছে এমন ৩২ জন যাত্রীকে কাছাকাছি একটি গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সড়ক থেকে বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সম্প্রতি বুলধানা জেলায় এটি দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা। ১ জুলাই বুলধানা জেলার সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জন দগ্ধ হন এবং আরও ৮জন আহত হন।

বিষয়:৬ জন নিহতভারতমহারাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…