বাংলাদেশ

ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন ৬ সমন্বয়ক

ছয়জন সমন্বয়ক বসে সংবাদপত্র পড়ছেন, একটি টিভি স্ক্রিন পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন সমন্বয়ক একটি সোফায় বসে আছেন, তাদের মধ্যে একজন সংবাদপত্র পড়ছেন, অন্যরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান।

সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, ভোর ৬ টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসাতে দিয়ে আসে।

গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। পরে মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়েছিল।

বিষয়:৬ সমন্বয়ক মুক্তি কোটা সংস্কার আন্দালন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…