বাংলাদেশ

ঈদ-নববর্ষে সংবাদপত্রে টানা ৬ দিনের ছুটি

NOAB সম্পাদক পরিষদ লোগো, বাংলা ও ইংরেজি টেক্সট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

NOAB সম্পাদক পরিষদের লোগো, যেখানে বাংলা ও ইংরেজি টেক্সটে সংস্থার নাম ও শ্লোগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের ছুটি মিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীরা। আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ শনিবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ থেকে ১৪ এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।

এর মধ্যে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি। এ ছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি ছুটি। আর ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী, প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা।

এর আগে টানা ছয় দিনের ছুটি কখনো পাননি সংবাদপত্রের সঙ্গে যুক্তরা।

বিষয়:নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব সংবাদপত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…