পঞ্চগড়ে আহমদিয়া জলসা নিয়ে সংঘর্ষে ৬ মামলা

আহমদিয়াদের ওপর হামলার সময় অগ্নিকাণ্ডের দৃশ্য, যেখানে ভবনটি জ্বলছে এবং আশেপাশে ধোঁয়া উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষোভ, হামলা, হত্যা এবং গাড়ি পোড়ানোর ঘটনায় সদর থানায় ৬টি মামলা দায়ের হয়েছে।
এরমধ্যে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১টি, পুলিশের ওপর হামলা বিক্ষোভ-সংঘর্ষ নিয়ে ২টি, র্যাবের পক্ষ থেকে ১টি, স্কুল পোড়ানো নিয়ে ১টি এবং কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষ থেকে ওসমান আলী বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।
এসব মামলায় আসামী ৮ হাজার ২’শ। গত দুই দিনে পুলিশের কয়েকটি দল রাতে অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে ‘প্রধান গুজব সৃষ্টিকারী’ অভিযোগে যুবদল নেতাও আটক হয়েছে। এ ঘটনায় জেলা শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
অন্যদিকে পঞ্চগড় জেলায় গত দু’দিন ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে মোবাইল অপারেটররা। এতে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন।






