আন্তর্জাতিক

ফিলিপিন্সে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপিন্সে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শপিং মল ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে ভূমিকম্পের ফলে শপিং মল ও ভবনের ছাদ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, একজন নিরাপত্তা কর্মী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর পরিমাপ ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ জন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার বিকালে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা জানিয়েছেন, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দু’জন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দু’জনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

দাভাও অঞ্চলের সিভিল ডিফেন্স অফিসার ফ্রাঞ্জ ইরাগ ডিডব্লিউপিএম রেডিওকে বলেন, সেখানে পাথরের আঘাতে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং বেশিরভাগ রাস্তা চলাচলযোগ্য আছে। বেশকিছু বাড়ি-ঘর ও ভবনের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিষয়:৬ দশমিক ৭ মাত্রা ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…