আন্তর্জাতিক

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

People walking and socializing in a well-lit park at night. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) এই ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আফাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে এবং এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে ঘটেছে। ইস্তান্বুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

সিন্দির্গিতে কয়েকটি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগের আগস্টেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপর থেকে বালিকেসির প্রদেশে ছোট কম্পন নিয়মিত ঘটছে।

তুরস্ক ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থান করায় এখানে ভূমিকম্প বিরল নয়। ২০২৩ সালে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল, পাশাপাশি সিরিয়ার উত্তরাঞ্চলেও কমপক্ষে ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

বিষয়:তুরস্ক ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…