সারা দেশে ৫৯৯ টি থানার কার্যক্রম চালু

কাপাসিয়া থানার গেটের সামনে পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।
তবে সুখবর হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বেশিরভাগ থানার কার্যক্রম। এখন পর্যন্ত দেশের মোট ৬৩৯ টি থানার মধ্যে ৫৯৯ টির কার্যক্রম শুরু হয়েছে।
রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এতে বলা হয়েছে, ১১০টি মহানগর থানার মধ্যে ৯৭ টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২ টি থানার কার্যক্রম চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






