চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ভূমিকম্পের পর আরও ৫১ বার আফটারশক 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শরণার্থীদের জন্য বাংলাদেশে আশ্রয় কেন্দ্রের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরে মোট ৫১ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল পাঁচ দশমিক ৯ মাত্রার।

বিবিসি জানিয়েছে, ছয় দশমিক দুই মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে সেটির উৎপত্তিস্থল ভূগর্ভে অন্তত সাত কিলোমিটার নিচে এবং এটি ১৩ সেকেন্ড স্থায়ী ছিল।

এদিকে তুরস্কের ইস্তানবুলের স্কুলগুলো দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন। তবে তিনি বলেছেন, শহরের কোনো স্কুলে মারাত্মক কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ইস্তানবুলের গভর্নর অফিস জানিয়েছে, বিভিন্ন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে ১০০ এরও বেশি মানুষ। অবশ্য বিদ্যুৎ, গ্যাস, খাবার পানি ও স্যুয়ারেজ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে পুরনো কিছু ভবনের একাংশ ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায়।

ভূমিকম্প এবং এরপর বার বার কম্পন বা আফটারশকের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ভবনগুলো থেকে মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফটারশকতুরস্কভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT