গাজায় উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ৫১
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গাজায় মাগাজি উদ্বাস্তু শিবিরে ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর সঙ্গে গাজায় হামাসের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। জর্ডানের রাজধানী আম্মানে বৈঠকে আরব নেতারা অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে সাড়া দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজই দু’দিনের সফরে তুরস্ক যাবেন তিনি। রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ব্লিঙ্কেনের দেখা করার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






