চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রীরা গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ক্যাপ ও গাউন পরিধান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৫ বিশ্ববিদ্যালয়। তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমস্থান,  এরপরে যথাক্রমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

আজ বুধবার (৯ অক্টোবর) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেছে সংস্থাটি। বিশ্বসেরার এই তালিকায় অক্সফোর্ড, এমআইটি ও হার্ভাড শীর্ষস্থান দখল করে আছে।

গত বছরের তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি এবার তারা সেরা ১০০০ এর মধ্যে আসতে পারেনি। একইভাবে স্থান হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র‌্যাঙ্কিংগুলোতে ব্র্যাক ও ঢাবি প্রথম-দ্বিতীয় অবস্থান থাকলেও এবার সেরা স্থান হারিয়েছে তারা।

Banglabid

এদিকে, ২০২৫ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এ তালিকায় দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ১৭টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইমস হায়ার এডুকেশনবিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT