স্বাস্থ্য

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৮৭৩

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৩ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪১ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৪৫ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩২৮ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩০৯ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৫ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৮ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ১৬ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৮ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬২৩ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১০ হাজার ৬৭৬ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…