চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় ভারী তুষারপাতে ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ কোরিয়ায় ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। গত দুই দিনে দেশটির রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। ভারী তুষারপাতে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সাউথ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১ হাজার ২০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে আসবে আর এতে অসহনীয় শীত অনুভূত হবে। এমন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

এর আগে বুধবার সন্ধ্যায় দেশটির পুলিশ জানিয়েছিল, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ি আটকে যাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

সিউলসহ মেট্রোপলিটন এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। সিউলের গাংওয়ানদো ৪১ দশমিক ৬ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়।

এছাড়াও ইয়োংইন ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার, সুয়নে ৪৩, গুনপোতে ৪৩ দশমিক ১ এবং আনিয়াংয়ে ৪০ দশমিক ৭ সেন্টিমিটারের ভারি তুষারপাতের রেকর্ড করা হয়।

Reneta

নভেম্বর মাসে এই অস্বাভাবিক ভারি তুষারপাতের জন্য কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে সমুদ্রে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা।

সূত্র: রয়টার্স

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫ জনের মৃত্যুভারী তুষারপাতসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT