চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৯:৫৯ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
কবরস্থানের মাটির নিচে কঙ্কাল চুরির জন্য গর্ত খোঁড়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দফায় কঙ্কাল চুরির ঘটনার পর আবারও দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ২৮ আগষ্ট দুপুরে এ বিষয়ে বীরগঞ্জ থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ সুমন।

সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক ৫ জন চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রীয় কবরস্থান, তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থানসহ দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিভিন্ন কবরস্থান হতে মৃত ব্যক্তির কঙ্কাল-হাড়গোড় চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা কঙ্কাল চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তারা পুরাতন কবরগুলি টার্গেট করে ২-৩টি গ্রুপে বিভক্ত হয়ে কঙ্কাল চুরি করে থাকে। চুরি করা কঙ্কালগুলো রংপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে ৬ হাজার ৫’শত হতে ৭ হাজার ৫’শত টাকায় বিক্রয় করে। আটক আসামীদের নিকট হতে কঙ্কাল চুরির কাজে ব্যবহৃত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Banglabid

তিনি আরও জানান, রবিবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রিয় কবরস্থানে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে তাদেরকে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে এই কবরস্থান হতে একবার এবং পাশ্ববর্তী তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে দুইবার কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

আটকরা হলেন- শেরপুর জেলার নকলা থানার আদর্শগ্রাম টাঙ্গাইলা পাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লালচান (৩০), একই গ্রামের বাবর হোসেনের ছেলে মো. আব্দুস সোবাহান ওরফে সফু (২৮), মৃত ছাবেদ আলীর ছেলে মো. ফরিদ ওরফে শেখ ফরিদ (২৪), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আলী নগর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. সেরাজুল ইসলাম ওরফে সিরাজুল ইসলাম (২৭) এবং একই জেলার কোতয়ালি মডেল থানার অষ্টধর গ্রামের মো. তাজিম উদ্দিন ওরফে আজিজুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন বাবু (২৫)।

এ সময় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামসহ জেলা-উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোংলা-রামপালের এমপি হতে চান শাকিল খান

পরবর্তী

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা

পরবর্তী
যুক্তরাষ্ট্রে পুলিশি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা

আসামে বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম ও বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে বন্যায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ১৫ জনের মৃত্যু

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT