চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

রুমন রেজারুমন রেজা
১১:৩৮ পূর্বাহ্ন ০৪, নভেম্বর ২০২৩
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- হাসুন বানু, তার স্বামী অলি আহমেদ, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও ভাই সোনাউদ্দিন।

দগ্ধদের স্বজন ও পুলিশ জানায়, আহতরা আউখাবো এলাকার ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তাদের হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকি ব্যবসা করেন। তারমেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন। রাতে তারা ওই বাড়ির একটি ফ্ল্যাটে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে গ্যাস জমাট বেঁধে ছিল, এসময় দেশলাই অথবা কোন কিছু স্পার্ক করে রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে আগুন বেশিদূর ছড়ায়নি, স্থানীয়রা আগুন নির্বাপক করতে সক্ষম হয়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে মধ্যরাতে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে সোনা উদ্দিনের শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের ৫৮ শতাংশ, হাসন বানুর ৪৬ শতাংশ, সাহেরা বেগমের ৩০ শতাংশ ও ওমর ফারুকের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে ওমর ফারুক ছাড়া বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাস বিস্ফোরণদগ্ধ ৫নারায়ণগঞ্জরূপগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT