চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিলা সাংসদকে চড়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A
সংসদ সদস্য হোসনে আরা ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম

সংসদ সদস্য হোসনে আরা ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম

হাফিজ রায়হান: জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম কর্তৃক জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের (চড় মারা) অভিযোগে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুষ্ঠ তদন্তপূর্বক সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুস সালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে রয়েছেন— উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে সংসদ সদস্য হোসনে আরাকে চড় মারেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

সভায় হোসনে আরা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশে বলেন, দলীয় কর্মসূচিতে তাকে কেন দাওয়াত দেওয়া হয় না— একথা বলতেই উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে গায়ে হাত তোলেন। পরে সংসদ সদস্য হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।

Reneta

হোসনে আরা অভিযোগ করে বলেন, ‘নিজ এলাকা ইসলামপুরে দলীয় কর্মসূচিতে তাকে দাওয়াত দেওয়া হয় না। সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবেও দাওয়াত পাওয়ার অধিকার রাখেন বলতে গেলেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজের করা হয়। তারপর আমার গায়ে হাত তুলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

জুলাই ১, ২০২৬

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

জুলাই ১, ২০২৬

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT